• ঢাকা, বাংলাদেশ

শিশুসহ ১০ বাংলাদেশিকে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর 

 newsbank 
04th Aug 2021 2:01 am  |  অনলাইন সংস্করণ

‘অবৈধ অনুপ্রবেশের দায়ে’ শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

সোমবার বিকাল ৩টার দিকে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিজিবি আটক ব্যক্তিদের মধ্যে ৫ পুরুষ, দুজন নারী, একজন কিশোর এবং দুজন শিশুকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।

ভুরুঙ্গামারী বাগভাণ্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোর ৪টায় ১০ বাংলাদেশি নাগরিক ভারত হতে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ১৯২ বিএসএফের দুর্গানগর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। তারা সবাই ভারতের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বিজিবির বরাতে ঘটনার বর্ণনায় জানান, লালমনিরহাট জেলার অধীনে ১৫বিজিবি ব্যাটালিয়নের অধিনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি ক্যাম্প এবং ভারতের ১৯২বিএসএফের দুর্গানগর ক্যাম্পের সীমান্ত মেইন পিলার ৯৫৮/১০ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বোর্ডহাট নামক স্থানে বিএসএফের আহবানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় পতাকা বৈঠকের নেতৃত্ব দেন ১৯২ বিএসএফ দুর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র এবং ১৫ বিজিবি’র বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে মঙ্গবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031