• ঢাকা, বাংলাদেশ

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা সবচেয়ে বেশি সুবিধা পাবে : রফিকুল ইসলাম 

 newsbank 
01st Jul 2025 2:42 am  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, খেয়াল করে দেখবেন এবার হিন্দুরা জামায়াতে ইসলামীকে ভোট দেবে। হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। নাগরিক হিসেবে সব নাগরিক অধিকার তারা পাবে। মুসলমান যেমন তাদের ধর্মীয় অধিকার পালন করে, হিন্দুরাও তেমনভাবে তাদের ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে। ইসলামী সরকার হিসেবে অমুসলিমদের সব ধর্মীয় উৎসব পালনে নিশ্চয়তার গ্যারান্টি দেবে।

সোমবার (৩০ জুন) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, পুর্নিমাগাঁতী ইউনিয়ন শাখা আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে মহিলাদের ঘরে রাখব না। মহিলারা হচ্ছে মায়ের জাত, তাদের স্থান সবার উপরে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মহিলাদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই থাকবে। মহিলারা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে। মহিলারা ব্যাংকের ম্যানেজারও হবে, আমরা শুধুমাত্র জায়গাটা আলাদা করে দেব। মা বোনদের ব্যাংকে গিয়ে পুরুষের সঙ্গে লাইন ধরে কিংবা ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না। মহিলারা যে ব্যাংকে যাবেন, সেই ব্যাংকের ম্যানেজার থেকে সবাই হবেন মহিলা।

রফিকুল ইসলাম খান আরও বলেন, আমরা ক্ষমতায় বসতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা রাজা হব না। জনগণকে আমরা প্রজা বানাবো না। আমরা হবো জনগণের সেবক। আমরা বিশ্বাস করি আমাদের কেউ পরাজিত করতে পারবে না। ভয় করব না, নির্ভরশীল হব না এবং সাহায্য চাইব না।

তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদকে আমরা জন্ম হতে দেব না। বাংলাদেশের মানুষ এই বিষয়ে বদ্ধপরিকর।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031