• ঢাকা, বাংলাদেশ

হাতকড়া খুলে পুলিশের কাছ থেকে পালাল আসামি 

 newsbank 
04th Aug 2021 2:03 am  |  অনলাইন সংস্করণ

নেত্রকোনার কলমাকান্দায় এবার হাতকড়া খুলে পুলিশের কাছ থেকে রাজিব তালুকদার (২৭) নামের চুরি মামলার এক আসামি পালিয়ে গেছেন। রোববার রাত ৮টার দিকে তিনি উপজেলা পাচউড়া এলাকায় পুলিশের মোটরসাইকেল থেকে দৌড়ে পালিয়ে যান।

পালিয়ে যাওয়া আসামি রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউশালি গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব একটি ছুরি মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাউশালি এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে মোটরসাইকেলে করে থানার উদ্দেশ্য নিয়ে যায়। নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাচউড়া এলাকায় এলে হ্যান্ডকাপ খুলে মোটরসাইকেল থেকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। সোমবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান বলেন, হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি রাজিবকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরে করা হয়েছে।

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে যে দুজন পুলিশ পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031